বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাদারীপুরের কালকিনি হতে দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি হতে দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ মো. রবিউল বয়াতি (২৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদীতে ঝাঁপিড়ে পড়ে পালিয়ে যায় অপর এক বিক্রেতা। শনিবার সকালে উপজেলার চর কয়ারিয়া লঞ্চঘাট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল বরিশালের গৌরনদী উপজেলার পৌরসভাধীন তিখাসার এলাকার রুস্তম বয়াতির ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঢাকার সদরঘাট থেকে মাদারীপুরের কালকিনির উদ্দেশ্যে লঞ্চ ওঠে বরিশালের রবিউল। সঙ্গে নেন মাদকের বড় একটি চালান। রবিউলের বহন করা মাদক কালকিনির কয়ারিয়া লঞ্চঘাটে পাইকারি বিক্রি হচ্ছে এমন সংবাদে কালকিনি থানার এসআই সুমন কুমার আইচের নেতৃত্বে লঞ্চঘাটে গোপনে অভিযান চালায় পুলিশ। অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদকের পাইকারী বিক্রেতা রবিউলকে আটক করা হয়। এ সময় রবিউলের কাছে মাদক কিনতে আসা অপর মাদক ব্যবসায়ী রনি হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিড়ে পড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আইচ বলেন, গ্রেপ্তার রবিউল একজন পাইকারি মাদক বিক্রেতা। তিনি ঢাকা থেকে মাদক কিনে লঞ্চেযোগে বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি এই অবৈধ মাদক ব্যবসা করে যাচ্ছিলেন। কয়ারিয়া লঞ্চঘাটে রবিউল রনির কাছে মাদক বিক্রি করতে আসে। কিন্তু রনি পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রনি ও রবিউল দুজনের নামেই কালকিনি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com