শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মসজিদের মুষ্ঠির চাল তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত,আটক ২

মসজিদের মুষ্ঠির চাল তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত,আটক ২

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জে মুষ্ঠির চাল তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শান্তিরাম কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার শান্তিরাম কালিতলা গ্রামে আইয়ুব আলী ও বাবলু মিয়া নামে দুই ব্যক্তি গ্রামে মসজিদের মুষ্ঠির চাল সংগ্রহের জন্য যায়।

সেখানে একই গ্রামের ইউনুস আলীর সাথে চাল সংগ্রহ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় ইউনুস আলীর দুই ছেলে শাহিন ও মাসুদ লাঠিসোঠা নিয়ে এসে বাবলু মিয়াকে বেধড়ক মারপিট করতে থাকে।
এ অবস্থা দেখে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় বাবলু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মুত্যু হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহিল জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় শাহিন ও মাসুমকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে এবং নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com