শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শার্শায় হত্যা মামলার দুই আসামী আটক

শার্শায় হত্যা মামলার দুই আসামী আটক

মোঃ নয়ন সরদার, শার্শা উপজেলা প্রতিনিধি।।।

যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের হাতেম আলী সরদার (৩৪) এর মাথায় বাঁশের ভারী লাঠির আঘাত করে হত্যা করে একই গ্রামের মো. বাবলু সরদার (৩২) ও মো. জাহাঙ্গীর সরদার (৩৫)।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) ভোর রাতে যশোর কোতয়ালী থানাধীন বলরামপুর গ্রাম থেকে হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। আটক আসামীরা হলেন, শার্শার লাউতাড়া গ্রামের মৃত মশিয়ার সরদারের ছেলে বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদার।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. সোলাইমান আক্কাস বলেন, আটক আসামী দ্বয় পূর্ব পরিকল্পিতভাবে হাতেম আলীর মাথায় বাঁশের ভারী লাঠির আঘাতে হত্যা করে। জমি জমা নিয়ে বিরোধের কারণে এই হত্যার ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করে নিহতের স্ত্রী আসমা খাতুন। মামলার পরেই আসামী দ্বয়কে আটক করতে মাঠে নামে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। পরে যশোর কোতয়ালী বলরামপুর গ্রামস্থ আজগর আলী সরদার এর বসতবাড়ি থেকে আসামী দ্বয়কে আটক করা হয় এবং মামলার মূল রহস্য উদঘাটন করা হয়।

উল্লেখ্য: গত শুক্রবার (১৩আগষ্ট) প্রতিবেশি মৃত মশিয়ার রহমানের পুত্র বাবলু ও জাহাঙ্গীরের সাথে মৃত আব্দুল খালেক সরদারের পুত্র হাতেম আলীর জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে বাবলু ও জাহাঙ্গীর বাঁশ দিয়ে পিছন থেকে হাতেম আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com