শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাধবপুরে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

মাধবপুরে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

নাহিদ মিয়া,
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী’ এবং এটি এস আই শাহ আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চৌমুহনী ইউনিয়নের মেস্তুুরি বাড়ি মোড়ে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ জামাল মিয়া(৫০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জামাল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া এলাকার হিরা মিয়ার পুত্র। একই দিন সকালে একই এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের ব্যক্তির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com