মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ক্রেতা সেজে ইয়াবা কারবারি ধরল পুলিশ

ক্রেতা সেজে ইয়াবা কারবারি ধরল পুলিশ


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ ক্রেতা সেজে এক ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত জসিম উদ্দিন (৪৫) সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে আটককৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়,গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে মুঠোফোনে ক্রেতা সেজে ইয়াবা কারবারি জসিমকে ফোন দেয় পুলিশ। এরপর সে মাদক বিক্রি করতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com