রবিবার, ১৪ Jun ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইলের নড়াগাতি একাধিক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক

নড়াইলের নড়াগাতি একাধিক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে ৮৫০ (গ্রাম) গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। মঙ্গলবার ১৭ আগস্ট সকালে মো: বদর উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যাক্তি কে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মো: বদর উদ্দিন শেখ (৫৫) ওই গ্রামের মৃত-মো: হাশেম শেখের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে নড়াগাতি থানাধীন পাখিমারি এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ (গ্রাম) গাঁজাসহ মো: বদর উদ্দিন শেখ (৫৫) কে আটক করেন,এসময় আটকৃত ব্যক্তির নিকট থেকে অবৈধ নিষিদ্ধ ৮৫০ (গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ পুলিশ পরিদর্শক (এ এস আই) মো: মাহফুজুর রহমান বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হই তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com