বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাইবান্ধায় তিনটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ১০ আসামি গ্রেফতার

গাইবান্ধায় তিনটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ১০ আসামি গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধায় সম্প্রতি তিনটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

এর মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সুজন মাঝি হত্যাকাণ্ডের ঘটনায় চারজন, সদর উপজেলার কিশামত মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার গার্মেন্টস কর্মী নান্নু মিয়া হত্যা মামলায় ঘটনায় পাঁচজন এবং সম্প্রতি গাইবান্ধা শহরে সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন হত্যাকান্ডে জড়িত মামুন সহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৪ আগস্ট) বিকেল ৫ টায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি আরও জানান, ‘এক মাসের ব্যবধানে এসব হত্যাকাণ্ড গুলো ঘটায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হলে মাঠে নামে পুলিশ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লুলেস এসব হত্যাকান্ডে জড়িতদের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com