মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাণীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৭

রাণীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৭

মিশকাতুর রহমান রিপন রাণীনগর (নওগাঁ):

নওগাঁর রাণীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বাংলামদ, এ্যাম্পুল, মাদক বিক্রির টাকা ও একটি মটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, লকডাউনের পর আবারো মাদক বিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে তার নেতৃত্বে উপজেলা জুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার সায়েম উদ্দীন স্কুল এলাকা থেকে রকিব (২২) ও জয়নাল হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৬৫ বোতল বাংলা মদ মাদক বিক্রির ৩হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। রকিব উপজেলার ত্রিমোহনী গ্রামের বাসিন্দা এবং জয়নাল নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা। এছাড়া পূর্ববালুভরা গ্রামের আইনুল হক (৪০) ও রেজাউল ইসলাম লুক্কা (৫০) কে ৪৫ পিস এ্যাম্পুল ও মাদক বিক্রির ১হাজার ৭০০ টাকা ও একটি মটরসাইকেল উদ্ধার, গুপিনাথপুর গ্রামের জালাল হোসেন (৩০) কে ৪লিটার বাংলামদসহ গ্রেফতার করা হয়। এছাড়া একটি মাদক মামলার পলাতক আসামী দূর্গাপুর গ্রামের রুবেল হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়। এছাড়া মধ্যরাজাপুর গ্রামের একরামুল হোসেন (৩৫) কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। ওসি শাহিন আকন্দ আরো জানান, মাদক নিয়ন্ত্রনে এঅভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com