মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
জামালপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম শাহীন আল আমীন, জামালপুর

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দিকপাইত এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তিন গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো.আল-আমিন (২৭) ও মো.বিপ্লব হোসেন (৩৪) নামে দু’জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নলহরা গ্রামের বাসিন্দা।
র‌্যাব জানায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com