শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘পদ্মা সেতুতে আঘাত মানেই সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত-ওবায়দুল কাদের

‘পদ্মা সেতুতে আঘাত মানেই সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত-ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কেন পদ্মা সেতুতে আঘাত লাগছে, কী কারণে, তা খতিয়ে দেখা হচ্ছে। সরষের মধ্যে ভূত আছে কি না সেটা আমাদের খুঁজে বের করতে হবে।’মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে আঘাত মানেই সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত। পদ্মা সেতু গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। অনুভূতিতে আঘাত লাগছে।’

আজ শুক্রবার বিকেলে ওবায়দুল কাদের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পিলারের সঙ্গে ফেরির ধাক্কার ঘটনায় সেতুর প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালি ফসল। এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও পেছনে লোক লেগে আছে। দেশে ও বিদেশেও লেগে আছে। এখানে বিআইডব্লিউটিসির এবং সেতু বিভাগের লোকজনও আছেন। সেনাবাহিনীর যারা তারা প্রথম থেকেই আছেন। কাজেই সরষের মধ্যে ভূত আছে কি না সেটা আমাদের খুঁজে বের করতে হবে।’

এ সময় পদ্মা সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী বছর প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। মূল সেতুর বাস্তব অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ২৫ শতাংশ। আর্থিক অগ্রগতি ৯০ দশমিক ১৮ শতাংশ। তাছাড়া সার্বিক অগ্রগতি হয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ।’

‘এর আগে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগেছে। আজকেও ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে। এটা কী কোনো তুচ্ছ ঘটনা, নাকি নিছক কোনো দুর্ঘটনা, নাকি চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া। এটা আমার মনে হয় ভুল হবে’, যোগ করেন ওবায়দুল কাদের।  

এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না তা তদন্ত করে দেখার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘আজ সন্ধ্যায় এ বিষয়টি নিয়ে মিটিং হবে। ওই মিটিংয়ে এ বিষয় নিয়ে আমরা তুলে ধরব। বার বার কেন এ ধরনের ঘটনা ঘটছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

এ ছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com