শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুর্গাপুরে সরকারী পাথর চুরির অপরাধে একজনকে কারাদন্ড

দুর্গাপুরে সরকারী পাথর চুরির অপরাধে একজনকে কারাদন্ড

আল নোমান শান্ত,
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে ১নং বালু মহাল থেকে সরকারী পাথর চুরির দায়ে আবু সিদ্দিক(৩৫)নামে এক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে এই কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা।
এ নিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় ৫টি বালু মহাল রয়েছে। তন্মধ্যে অন্যন্যা বালু মহাল চালু থাকলেও ১ বৈশাখ থেকে ১নং বালু মহাল বন্ধ রয়েছে। ঐ বালু মহালে বিপুল পরিমান বালু ও পাথর সরকারের হাওলায় থাকায়, সুযোগ বুঝে এই সরকারি সম্পদ হাতিয়ে নেয়ার ধান্ধায় থাকে এক শ্রেনীর চোর প্রকৃতির লোক। ঐদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌছে হাতে নাতে ধরে ফেলেন আবু সিদ্দিক নামে ঐ ব্যক্তিকে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ দোষী সাব্যস্ত করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com