মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
মেলান্দহে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মেলান্দহে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

এম শাহীন আল আমীন, জামালপুর।।

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষন মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ১৩ আগষ্ট শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করে।
জানা যায়, জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার আদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সুমন মন্ডল (১৯)। সে জেলার মাদারগঞ্জ উপজেলার ধলিরবন্ধ এলাকার নুর ইসলাম মন্ডলের ছেলে। কোম্পানী কমান্ডার জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় চলতি বছরের ২৭ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এক নারী। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com