সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দৌলতদিয়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১

দৌলতদিয়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১

আরিফুর রহমান মিসুক,
রাজবাড়ী প্রতিনিধিঃ-


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়া ভিটা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ একাধিক মামলার আসামী নারী মাদক ব্যাবসায়ী আনোয়ারা বেগম ওরফে আনু বাড়িওয়ালী (৪০)কে গ্রেপ্তার করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখের মেয়ে আনোয়ারা বেগম ওরফে আনু বাড়িওয়ালী (৪০)।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানা এলাকায় জরুরি মোবাইল-৪ ডিউটিতে ছিলেন এস.আই মো. মিজানুর রহমান আকন্দ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০৫ মিনিটের সময় দৌলতদিয়া বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আনোয়ারা বেগম ওরফে আনু বাড়িওয়ালী তার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রেখে বিক্রি করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানালে তার নির্দেশে আসামির বাড়িতে অভিযান চালানো হয়।
এস.আই (নিঃ) মো. মিজানুর রহমান আকন্দ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীর ঘরের খাটের নিচ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তার কাছে থাকা মাদকবিক্রির ৫২০০ টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com