মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে মির্জা ও বাদলের দুই অনুসারী গ্রেফতার

কোম্পানীগঞ্জে মির্জা ও বাদলের দুই অনুসারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের দুই অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, কাদের মির্জার অনুসারী আজগর আলী ওরফে জাহাঙ্গীর (৪০) এবং মিজানুর রহমানের অনুসারী ফারুক ইসলাম লাভলু (২৭)।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে উপজেলার বসুরহাট পৌরসভা ও মুছাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতারকৃত আজগর আলী ওরফে জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ধারণ করা একটি ভিডিও চিত্রে আজগর আলীকে কাদের মির্জার অনুসারীদের সঙ্গে হামলায় অংশ নিতে দেখা গেছে। ওই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নিহত মারা যায়।

স্থানীয়দের অভিযোগ, আজগর আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় একটি বাহিনী গঠন করে এলাকার চাষিদের জায়গা দখল করে নিজে চাষাবাদ করে এবং ছোট ফেনী নদীতে ডাকাতি ও জেলেদেরকে জিম্মি করে চাঁদাবাজি করে।

এদিকে গতকাল আরেক অভিযানে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ফারুক ইসলাম ওরফে লাভলুকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষযটি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com