শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.ফরহাদ হোসেন হৃদয় (২০) উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামরে মো.কামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের সময় উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জাহাজমারা ইউনিয়নের এক কিশোরীর (১২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে গত (১৫ মে) থেকে (৩০ মে) পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে হৃদয়। একপর্যায়ে ধর্ষণে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মা বাদী হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের সময় হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর ধর্ষণ মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে ধর্ষক হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com