সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কোম্পানীগঞ্জে বাদলের আরেক অনুসারী গ্রেফতার

কোম্পানীগঞ্জে বাদলের আরেক অনুসারী গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর বাদলের আরেক অনুসারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মো.আলাউদ্দিন (৪২) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছায়েদুল হকের ছেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর পৌনে ১২টায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার এস তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বুধবার দিবাগত রাতে নোয়াখালী পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে।

ওসি সাইফুদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে চলমান সংঘাতের ঘটনার একাধিক মামলার আসামি সে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে বাদলের দুই অনুসারী ও কাদের মির্জার দুই অনুসারীকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com