বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পিএসজি’র সঙ্গে দুই বছরের চুক্তি সই করলেন মেসি

পিএসজি’র সঙ্গে দুই বছরের চুক্তি সই করলেন মেসি

ডেস্ক নিউজ:

লিওনেল মেসি অবশেষে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি’র সঙ্গে তাঁর বহুপ্রত্যাশিত চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে বার্সেলোনার সঙ্গে মেসির খেলোয়াড় জীবনের দীর্ঘ সম্পর্কের সমাপ্তি নিশ্চিত হলো এবং একই সঙ্গে পিএসজি’র জন্য নতুন যুগের সূচনা করল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি তৃতীয় বছরের বিকল্পসহ দুই বছরের চুক্তিতে সই করেছেন।চুক্তি বিষয়ে মেসি বলেন, ‘পিএসজি’র সঙ্গে আমার ক্যারিয়ারের  নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি উচ্ছ্বসিত।’পিএসজিতে মেসির বেতনের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে, এ বিষয়ে জানেন—এমন এক ব্যক্তি এর আগে সংবাদ সংস্থা এপিকে বলেছিলেন, মেসি বছরে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো (৪১ মিলিয়ন ডলার) উপার্জন করতে যাচ্ছেন। চুক্তি স্বাক্ষরের আগে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি এ কথা জানিয়েছিলেন।

পিএসজি’র চেয়ারম্যান নাসের আল-খিলাইফি বলেন, ‘লিওনেল মেসি পিএসজিকে বেছে নেওয়ার আমি আনন্দিত। এবং আমরা তাঁকে এবং তাঁর পরিবারকে প্যারিসে স্বাগত জানাতে পেরে গর্বিত।’

জানা গেছে, মেসি পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরবেন। বার্সেলোনায় প্রথম দুই মৌসুমে তিনি ওউ নম্বরের জার্সিই পরে ছিলেন। এরপর তিনি ১৯ নম্বরের জার্সি এবং পরে সম্মানজনক ১০ নম্বর জার্সি পরেন। তবে, পিএসজিতে ১০ নম্বর জার্সিটি নেইমারই রাখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com