মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে ৩৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক,থানায় মামলা

বোয়ালমারীতে ৩৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক,থানায় মামলা

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে মো. বক্কার মোল্যা ওরফে রুবেল (২৮) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবা বড়িসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে আটক করা হয় তাকে। সে শেখর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ভুলবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম বাদি হয়ে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ইয়াবা উদ্ধারের কথা স্বীকার করে থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে তাকে ৩৫০ পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়। এ ছাড়া দোকানের ভিতর থেকে ইয়াবার খালি প্যাকেট এবং ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আসামিকে আজ দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার -ইন -চার্জ নুরুল আলম বলেন, ইয়াবা উদ্ধার এর ঘটনায় রুবেলের নামে থানায় মামলা হয়েছে।বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com