মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধার পলাশবাড়ীতে কোটি টাকা মুল‍্যের হোরোইনসহ ২ মাদক কারবারি আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে কোটি টাকা মুল‍্যের হোরোইনসহ ২ মাদক কারবারি আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। যার মূল্য প্রায় এক কোটি টাকা। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়।

বুধবার (১১ আগস্ট) দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া)মাহমুদ বশির আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। আটককৃতরা হলেন আল আমিন (২২) ও নয়ন মিয়া (২০)।তারা রাজশাহী জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে মাদক ব্যবসায়ীরা ছদ্মবেশ ধারণসহ নানারকম অভিনব কায়দায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। তাছাড়া গণপরিবহণে নিষেধাজ্ঞা এবং পণ্যবাহী পরিবহণ চলাচলে সামান্য শীথিলতা থাকার সুযোগে মাদক ব্যবসায়ীরা পণ্যবাহী যানবাহন মাদক পরিবহনের কাজে ব্যবহার করছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১০ আগস্ট বিকেলে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরী হরিণমারী এলাকায় মহাসড়কের উপর জরুরী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোষ্ট করাকালীন সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশী করে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন ও মাদক বহনকৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এসময় মাদক কারবারি আল আমিন (২২) ও নয়ন মিয়া (২০)কে আটক করা হয়েছে। আটককৃতরা রাজশাহী জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com