শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিংগাইরে নকল প্রসাধনী উদ্ধার এসআর গ্রেফতার

সিংগাইরে নকল প্রসাধনী উদ্ধার এসআর গ্রেফতার


সিংগাইর (মানিকগঞ্জ )প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন আইটেমের নকল প্রসাধনীসহ এসআর সুমন মিয়া (৩২) নামের একজনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সোলাপুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বুধবার (১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে থানার গোলঘরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হক। তিনি বলেন, একটি চক্র দীর্ঘদিন যাবত ইউনিলিভারের মোড়ক ব্যবহার করে জনসন সোপ ও বেবী লোশন, ফেয়ার এন্ড লাভলী, কুমারিকা ও ডাবর আমলা হেয়ারঅয়েল, সেনসোডাইন টুথপেষ্ট, ফগ বডি স্প্রে, ভিট ও যৌন উত্তেজক জিনসিনসহ বিভিন্ন প্রকার নকল প্রসাধনী উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলো। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নীলটেক বাজারে ফরিদুল ইসলামের মালিকানাধীন সাইমুন স্টোরে ওই কোম্পানীর দু’ বিক্রয় প্রতিনিধি পরিচয়ে সুমন(৩২) ও রাসেল (২৬) নকল প্রসাধনী বিক্রি করতে যায়। এ সময় স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ নকল প্রসাধনীসহ সুমনকে গ্রেফতার করলেও রাসেল পালিয়ে যায়।
এএসপি আরো জানান, এ প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com