বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হরিরামপুরে মদ তৈরির অপরাধে ছাত্রলীগ নেতা আটক

হরিরামপুরে মদ তৈরির অপরাধে ছাত্রলীগ নেতা আটক

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে ৫ লিটার দেশি মদ ও মদ তৈরির ২০ লিটার উপকরণসহ উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ। আটককৃত ছাত্রলীগনেতা আবুল বাশার গায়েন (২৫) উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাশার কুশিয়ারচর এলাকার মালেক গায়েনের ছেলে। মঙ্গলবার বিকেলে হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলামের নির্দেশে এস আই জালাল উদ্দীন, অতুল জোয়ার্দ্দার ও রুস্তম আলী তাকে আটক করে।

এস আই অতুল জোয়ার্দ্দার বলেন, আবুল বাশার গায়েন নামের এক যুবককে ৫ লিটার দেশি মদ এবং দেশি মদ তৈরির ২০ লিটার উপকরণসহ কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে আটক করা হয়েছে।

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় একজন দেশি মদ তৈরি ও কারবার করছে এমন গোপন সংবাদ পাই। পরে আমার নেতৃত্বে এস আই জালাল, অতুল ও রুস্তম ওই মাদক কারবারকে মদ ও মদ তৈরির উপকরণসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com