সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূয়া ডাক্তার আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূয়া ডাক্তার আটক

শেখ মোঃ আতিকুর রহমান আতিক, গাইবান্ধাঃ

নিজেকে এমবিবিএস, এফসিপিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলার ফার্মেসীতে রোগী দেখা এবং চিকিৎসাপত্র প্রদান করে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এমদাদুল হক ওরফে জামাল নামের এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করছে।
৯ আগষ্ট সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে কেমিকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল প্রতিনিধি জুলফিকার হাবিব তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
এমদাদুল হক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ছোট ধনীরপাড় দক্ষিণ রামখানা চওরাটারী গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
জানা গেছে, ভূয়া ডাক্তার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারের একটি ফার্মেসীতে ডাক্তারি করার সময় কেমিকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল প্রতিনিধি জুলফিকারের সাথে পরিচয় ঘটে।

এরই সূত্রধরে বাড়ি যাওয়ার কথা বলে ভূয়া ডাক্তার জুলফিকারের মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায়। অনেক খোজাখুজির পর তার সন্ধান না পাওয়ায় সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেন তিনি।
সোমবার নলডাঙ্গায় ওই ভূয়া ডাক্তারকে দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয় জুলফিকার।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে আসে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বাংলাদেশ বুলেটিন২৪ কে বলেন, আটককৃত এমদাদুল হক ওরফে জামালের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ১০ আগষ্ট মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com