শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিরিজ জয় টাইগারদের

সিরিজ জয় টাইগারদের

ডেস্ক নিউজ:

শুরু থেকেই বাংলাদেশ সফরে ধুকছিল অস্ট্রেলিয়া। একটি ম্যাচে জিতেছিল ঠিক, তবে কোনো ম্যাচেই তাদের ব্যাটসম্যানরা সাফল্য পায়নি। সিরিজের শেষ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে তারা। বাংলাদেশের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে মাত্র ৬২ রানে ইনিংস গুটিয়ে নেয় সফরকারী দলটি।   শুরু থেকেই বাংলাদেশ সফরে ধুকছিল অস্ট্রেলিয়া। একটি ম্যাচে জিতেছিল ঠিক, তবে কোনো ম্যাচেই তাদের ব্যাটসম্যানরা সাফল্য পায়নি। সিরিজের শেষ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে তারা। বাংলাদেশের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে মাত্র ৬২ রানে ইনিংস গুটিয়ে নেয় সফরকারী দলটি।   

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২২ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। উইকেট আগের তুলনায় কিছুটা স্পোর্টিং হলেও ব্যাট হাতে সেভাবে সাফল্য পায়নি স্বাগতিক ব্যাটসম্যানরা।

বাংলাদেশি বোলারদের দাপটে বেশিদূর যেতে পারেনি অসিরা। ৬২ থেমে যায় অসিদের ইনিংস।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই সিরিজ আলাদা জায়গা পেয়েছে আগেই। হতাশার সফরে অস্ট্রেলিয়ার শেষটা হলো বিভীষিকার মতো। বিশ্ব ক্রিকেটের প্রতাপশালী দলটি গুটিয়ে গেল টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে। দাপুটে জয়ে বাংলাদেশ সমাপ্তি টানল অবিস্মরণীয় এক সিরিজের।

অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। অথচ এই সিরিজের আগে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটিও জয় ছিল না বাংলাদেশের।

এই ব্যবধানও চমকে যাওয়ার মতোই। টি-টোয়েন্টিতে এই ব্যবধান যে কোনো সময়ই অনেক বড়। আর রান খরার এই সিরিজের প্রেক্ষাপটে তো বিশাল জয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com