মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় অবৈধ কাঠসহ ৪ জন আটক

কুমিল্লায় অবৈধ কাঠসহ ৪ জন আটক


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেকপোস্টের অভিযানে একটি ট্রাক ভর্তি কাঠসহ ৪ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী এলাকা থেকে একটি ট্রাক ও ৪ জন চোরাকারবারীসহ বিপুল পরিমান অবৈধ কাঠ উদ্ধার করে বন বিভাগ।
কুমিল্লা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম জানান, সুয়াগাজী স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ বাবুল, মাসুদ আলম মোল্লাসহ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাকে প্রায় পাঁচশ ঘন ফুট কাঠসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃত কাঠের মূল্য ৮ লক্ষ টাকা। কাঠগুলো চট্টগ্রামের পাহাড়ী অঞ্চল থেকে অবৈধভাবে কেঁটে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছিল।
আটককৃত আসামীরা হলো, চট্টগ্রাম জেলার ফটিক থানার মো. বেলাল হোসেন, গুইমার থানার মো. হালিম, রাঙ্গুনিয়া থানার মো. নুরুলআবছার ও মো, আজিম।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বন আদালতে মামলা হয়েছে এবং কাঠগুলো কুমিল্লা বন বিভাগের হেফাজতে রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com