শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভুয়া জন্ম নিবন্ধন কার্ড তৈরী করায় ১০ হাজার টাকা অর্থদন্ড

ভুয়া জন্ম নিবন্ধন কার্ড তৈরী করায় ১০ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি


সুবর্ণচরে আইডি হ্যাক করে ২ হাজার টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন সংশোধন করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

ইউপি সচিব মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার কাটাবুনিয়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে মো. নাজিম উদ্দিন সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে এসে ভুয়া জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে আসলে তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসারের সামনে হাজির করা হয়। এ সময় নির্বাহী অফিসার আটককৃত মো. নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে, সে উপজেলা গেইট সংলগ্ন তুহিন কম্পিউটারের কম্পিউটারম্যান মো. বাবলুর নাম প্রকাশ করেন।
পরে উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। একই সাথে এ ধরনের অনিয়মের সাথে ভবিষ্যতে জড়িত থাকবে না বলে মুচলেকা নেওয়া হয়।
জানা যায়, জালিয়াতি চক্র উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের আইডি হ্যাক করে এ ধরনের ঘটনা ঘটায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com