শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জামালপুরে বিজিবি কর্তৃক নয় লাখ টাকার মাদক উদ্ধার

জামালপুরে বিজিবি কর্তৃক নয় লাখ টাকার মাদক উদ্ধার

এম শাহীন আল আমীন, জামালপুর।।

জামালপুরে চলতি মাসে প্রায় নয় লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চলতি মাসের ০১ আগস্ট হতে ০৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সাহেবের আলগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, হিজলামারী ও বালিয়ামারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ৫৮ বোতল মদ এবং ৫০০ গ্রাম গাঁজা মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় আটককৃত মাদক দ্রব্যের সর্বমোট সিজার মূল্য আট লক্ষ পঁচাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা।
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুনের দাবি, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com