মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মণিরামপুরে তিন বছরের শিশু কন্যাসহ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মণিরামপুরে তিন বছরের শিশু কন্যাসহ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মোঃসাজ্জাদুল ইসলাম মনিরামপুর, যশোর প্রতিনিধিঃ

৭ আগস্ট সন্ধ্যায় উপজেলার সুজাতপুর গ্রামের ভাড়া বাড়ি থেকে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করেন। আত্মহত্যার শিকার গৃহবধূ হলেন প্রিয়া মণ্ডল (২২) ও তার কন্যা অদ্রিতা মণ্ডল (৩)। প্রিয়া মণ্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের শিক্ষক কনার মণ্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানায়, কনার মণ্ডল স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কুলটিয়া এলাকায় ফাল্গুন মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়।

শনিবার দুপুরের পর বিলে মাছ ধরতে যান। এই সুযোগে রান্না ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি জড়িয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন প্রিয়া।

পরে বিল থেকে ফিরে স্ত্রী সন্তানকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন কনা। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে তিনি স্ত্রী সন্তানকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন।

তখন প্রতিবেশীরা এসে লাশ নামিয়ে আনেন। স্থানীয়দের ধারণা স্বামীর উপর অভিমান করে প্রথমে শিশু মেয়েকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে দেন প্রিয়া।

এরপর তিনি নিজেও গলায় ফাঁস দেন। মণিরামপুর থানার ইনসপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, মা মেয়ের আত্মহত্যার কথা শুনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্বার করে মর্গে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com