শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বোয়ালমারীতে ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটায় জখম,সেলাই লাগলো ২৫ টি, আটক ১

বোয়ালমারীতে ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটায় জখম,সেলাই লাগলো ২৫ টি, আটক ১

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে লিমন নামে এক ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটা করে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র। শনিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। লিমন দুর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ আধারকোঠা গ্রামের সাজ্জাদ বিশ্বাসের ছেলে রাশেদ বিশ্বাস (২০) নামে এক যুবককে আটক করেছে।
জানা গেছে, উপজেলা ছাত্রলীগকর্মী লিমন (১৮) বোয়ালমারীতে ছাত্রলীগের একটি প্রোগ্রাম শেষে তিন বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অবস্থিত নিজ বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ডা. দিলীপ রায় হোমিওপ্যাথি কলেজের সামনে পৌঁছলে বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের আধারকোঠা গ্রামের জনৈক শাকিল মোবাইলে কল দিয়ে লিমনকে জরুরি কথা আছে বলে ধুলপুকুরিয়ার ওই স্থানেই থামতে বলে। শাকিল স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সে লিমনের পূর্ব পরিচিত। কয়েক মিনিট পর শাকিলসহ ৫ জন ভ্যানযোগে এসে লিমনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। হামলায় লিমনের মাথা থেতলে গেছে এবং একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে লিমনের দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে তাকে চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক বলেন, করোনায় স্বাস্থবিধি বজায় রেখে শনিবার সকালে পৌরসদরের ডাকবাংলো মোড়ে উপজেলা ও পৌর শাখার আয়োজনে পথচারীদের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও শুকনা খাবার বিতরণের প্রোগ্রাম ছিলো। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদসহ আমরা প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলাম। এ উপজেলার প্রতি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে করোনায় মাক্স ও শুকনা খাবার বিতরণ করার জন্য সকলকে ডাকবাংলো মোড়ে ডাকা হয়। সেখান থেকে লিমন মোল্যা এসব মালামাল নিয়ে বাড়ি যাচ্ছিল। পরে জানতে পারি চতুলের ধুলপুকুরিয়া এলাকায় লিমনের ওপর হামলা হয়েছে। আমরা হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য দাবী জানাচ্ছি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাউম হোসাইন জানান, লিমন মোল্যা নামে একটি ছেলের শরীরে হাতুড়ির পিছন দিয়ে পিটিয়ে জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় ও মুখে ছয়টি স্থানে জখম হয়েছে। সব মিলে জখমস্থানে ২৫টির বেশি শেলাই দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ছাত্রলীগ এক কর্মীর ওপর হামলার ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে হাসপাতালে ওই ছেলেটির সাথে পুলিশের কথা হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ঘটনার সাথে জড়িত দৃষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com