শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভোলার চরফ্যাসনে বজ্রপাতে মৃত ব্যক্তির কবর খুঁড়ে কংকাল চুরি

ভোলার চরফ্যাসনে বজ্রপাতে মৃত ব্যক্তির কবর খুঁড়ে কংকাল চুরি

গাজী তাহের লিটন, ভোলা:

দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মৃত ব্যক্তির কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ আগস্ট) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ। বৃহস্পতিবার (৫ আগস্ট) দিনগত রাতে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কবরটি শিবলু প্যাদা (১৮) নামে এক তরুণের। তিনি চার বছর আগে বজ্রপাতে মারা গিয়েছিলেন বলে জানা গেছে।

শিবলু বাবা সিরাজ প্যাদা জানান, চার বছর আগে তার নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার সময় বাড়ী সংলগ্ন বেড়িবাঁধের ওপর বজ্রপাতে নিহত হন শিবলু। পরে তাকে নিজ বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার কবরস্থানটি থেকে তার কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার কবরস্থানে পাশে বসবাসরত বাসিন্দারা শিবলুর কবরটি খোড়া দেখতে পেয়ে বিষয়টি থানায় জানান।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com