মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মুন্ডুমালায় চোরাই মালামালসহ দুইব্যক্তি গ্রেফতার!

মুন্ডুমালায় চোরাই মালামালসহ দুইব্যক্তি গ্রেফতার!

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুুমালা এলাকায় চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত (৫ আগস্ট) সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম আর সহকারি সাব ইন্সপেক্টর মো. সাহাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মালামালসহ তাদের গ্রেফতার করেন।

পুলিশ জানান, গোদাগাড়ী উপজেলার কোন এক এলাকায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে কাকঁনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে মামলা হয়। ওই মামলার সূত্র ধরে সোমবার দিবাগত রাতে মুন্ডুমালা সাদিপুর এলাকা থেকে আশাদুল (৩৮) ও জিয়াকে (৩১) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় চোরাই টিভি, মনিটর, রিমোট, গ্যাসের চুলা ও দুটি মোবাইল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

এব্যাপারে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মহল্লায় অভিযান চালিয়ে চোরাই মালামালাসহ আশাদুল ও জিয়াকে গ্রেফতার করা হয়। তানোর থানার ওসি স্যারের নির্দেশে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com