শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহর ফেনসিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাটমোহর ফেনসিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে ফেনসিডিল ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে চাটমোহর থানা পুৃলিশ। আটককৃত হলেন রাকিবুল ইসলাম (৩৩) পাঠানপাড়া মহল্লার আবদুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে ব্যাগ হাতে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিল রাকিবুল। এ সময় টহলরত পুলিশ গভীর রাতে বাইরে কেন এমন প্রশ্ন করতেই রাকিবুল হাতে থাকা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। তবে রাকিবুলকে আটক করে পুলিশ। পরে ব্যাগে ৩১ বোতল ফেনসিডিল এবং ৪৭ পিস ইয়াবা পাওয়া যায়।

চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, রাকিবুলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে কিছুদিন মোটরসাইকেল চুরির সাথে জড়িত ছিল। বর্তমানে সে মাদক ব্যবসা করে। রাকিবুলের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com