মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গুরুদাসপুরে শেখ কামাল প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

গুরুদাসপুরে শেখ কামাল প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

ইমাম হাছাইন পিন্টু, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে পৌর সদরের আনন্দ নগর মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয় এতে ট্রাইবেকারে বিবাহিত একাদশকে ৩-৪ গোলের ব্যবধানে অবিবাহিত একাদশ পরাজিত করে।

খেলায় গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতিও কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটর সদস্য আহম্মদ আলী মোল্লা।

আনিছুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি জয়নালআবেদীন,সা.সম্পাদক আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ড কাউন্সির ফজলুর রহমান ফজল ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সবুজ,আবু সুফিয়ান,মজনুর রহমান,সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আহম্মদ আলী মোল্লা বলেন, বাংলাদেশের আধুনিক ফুটবলের জনক ছিলেন বঙ্গবন্ধুর বড় ছেলে আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল।তাঁর জন্মদিন স্বরণে এমন আয়োজন প্রশংসার দাবী রাখে। যুব সমাজের বিপথগামীতা রোধ ও শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও জানান তিনি পরে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com