মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কালকিনিতে ১ ‘জিনের বাদশা’ আটক

কালকিনিতে ১ ‘জিনের বাদশা’ আটক

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ


মাদারীপুরের কালকিনিতে মোঃ ফারুক হাওলাদার-(৪৫) নামের এক জিনের বাদশাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ফারুক হাওলাদার বরিশালের উজিরপুর এলাকার দক্ষিন ধামুরা গ্রামের আঃ কাদের হাওলাদারের ছেলে। এদিকে এ জিনের বাদশা চক্রের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।
পুলিশ, ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের জয়নাল সরদারের ছেলে রহমান সরদারসহ এলাকার বিভিন্ন পরিবারের কাছ থেকে প্রতারনার মাধ্যমে বিভিন্ন সময় একটি জিনের বাদশাচক্র স্বর্ণ ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছে। এ খবরে কালকিনি থানার এস.আই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টিম অভিযান চালায়। পরে বরিশালের উজিরপুর এলাকার দক্ষিন ধামুরা গ্রামের একটি বাড়ি থেকে পলাতক অবস্থায় বৃহস্পতিবার সকালে জিনের বাদশা মোঃ ফারুক হাওলাদারকে আটক করে। এ ঘটনায় ভূক্তভোগী রহমান সরদার বাদি হয়ে কালকিনি থানায় জিনের বাদশা ফারুক হাওলাদার, পিন্টু হাওলাদার ও রহিমের নামে একটি মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এস.আই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিনের বাদশা ফারুককে আাটক করে।
কালকিনি থানার এসআই সৈয়দ হাসিব আহম্মেদ বলেন, এই জিনের বাদশা চক্রটি দীর্ঘদিন যাবত সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে। এবং এ ঘটনায় তার নামে থানায় মামলা হয়েছে। তাই আমি সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে জিনের বাদশা ফারুককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি। এবং বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com