সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গৌরীপুরে মাদকসহ যুবক আটক, ১৫ মাসের জেল-জরিমানা

গৌরীপুরে মাদকসহ যুবক আটক, ১৫ মাসের জেল-জরিমানা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


ময়মনসিংহের গৌরীপুরে মোশারফ হোসেন লিংকন (২৭) নামে স্থানীয় এক যুবককে ইয়াবা ও হিরোইসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে ১৫ মাসের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে পৌরীপুর পৌর শহরের উত্তর বাজার মোড় এলাকায় ওই যুবককে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ এ সাজা দেন। দন্ডপ্রাপ্ত যুবক এ উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, ঘটনারদিন রাতে উল্লেখিত যুবক মটর সাইকেলের সিটের ভেতর লুকিয়ে ইয়াবা ও হিরোইন সেবনের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে তাকে আটক করে সাজা দেয়া হয়।

এ অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর এসআই মাইনুল রেজা, এএসআই মনিরুজ্জামান , এএসআই আলমগীরসহ সঙ্গীয় পুলিশ ও আনসার সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com