সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
মমেক হাসপাতালে করোনায় ২২ জনের মৃত্যু

মমেক হাসপাতালে করোনায় ২২ জনের মৃত্যু

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১২ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৭ জন, নেত্রকোনার ৩ জন ও টাঙ্গাইলের ২ জন রয়েছে।
রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান মুন জানান,করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৫৩ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৮৩ জন।
করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের মমতাজ বেগম (৮০), সারোয়ার জাহান (৮১), গিয়াস উদ্দিন (৬২), সাইফুজ্জামান (৩৯), নাসিমা (৫২), খলিলুর রহমান (৭৫), গৌরীপুর উপজেলার মো. মোবারক হোসেন শান্ত (১৬), টাঙ্গাইল ঘাটাল উপজেলার আবেদা খাতুন (৬০), মধুপুর উপজেলার আমেনা বেগম (৮০) ও নেত্রকোনা পূর্বধলা উপজেলার আব্দুর রউফ (৩৫)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের ফজিলা খাতুন (৬০), আব্দুল হেলিম (৭০), শামছুদ্দিন (৯০), সাইমুন্নেছা (৬৫), মো. সাইফুল (৬৫), তারাকান্দা উপজেলার আব্দুল খালেক (৬৭),
আবু সালেহ (৫৫), ফুলপুর উপজেলার আকবর (৭০), মুক্তাগাছা উপজেলার খলিলুর রহমান (৫৮), ত্রিশাল উপজেলার হামিদা খাতুন (৪৬), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) এবং পূর্বধলা উপজেলার জোবেদ আলী হাবিবুর রহমান (৬২)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com