মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ সাত কলেজের

অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ সাত কলেজের


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ


অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রশাসন। শিক্ষার্থীদের সক্ষমতার যাচাইবাছাই এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। নির্দেশনা অনুযায়ী সাত কলেজের বিভিন্ন বিভাগ ও ইতোমধ্যেই কাজ শুরু করেছেন বলেও এসময় উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৩ আগস্ট) সংবাদমাধ্যমে আলাপকালে তিনি বলেন, সব কলেজকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে দায়িত্ব দেওয়া হয়েছে। স্ব স্ব কলেজ প্রশাসন শিক্ষার্থীদের মতামত নিয়ে আমাদেরকে অবহিত করবেন। আর এসব কলেজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবো।
অধ্যক্ষ আরও বলেন, আমাদের কলেজগুলোর একক সিদ্ধান্তে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। সাত কলেজের একাডেমিক অথোরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পদ্ধতিও ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের। এখন সেটা কার্যকরের বিষয়।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সব কলেজকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজ শিক্ষার্থীদের মতামত নিয়ে অবহিত করবেন। কলেজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবো।
এছাড়াও তিনি বলেন, আমাদের কলেজগুলোর একক সিদ্ধান্তে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। সাত কলেজের একাডেমিক অথোরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পদ্ধতিও ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের। এখন সেটা কার্যকরের বিষয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ কে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধবিভুক্ত করা হয়। এরপর থেকে কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com