রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঈদের দিন বৃষ্টি হওয়ায় সম্ভাবনা,জানালেন আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি হওয়ায় সম্ভাবনা,জানালেন আবহাওয়া অধিদপ্তর

দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা আজ শনিবার সন্ধ্যায় জানা যাবে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ শনিবার মাগরিবের নামাজের পর সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।আজ চাঁদ দেখা গেলে কালই ঈদ। নয়তো পরশু। এদিকে কাল পরশু বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৩ মে, শনিবার দুপুরেই এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তাদের মতে, ঈদের দিন ও তার আগের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের আকাশ এখনো মেঘলা। তবে এই মেঘলা আকাশ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।

এই প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বলেন, কাল (রবিবার) ও পরশু-দুইদিনই (ঈদের দিন) আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


তবে এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।এদিকে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com