বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারের আশুলিয়ায় অন্ত:সত্ত্বা নারী খুন, ভাড়াটিয়া যুবক পলাতক

সাভারের আশুলিয়ায় অন্ত:সত্ত্বা নারী খুন, ভাড়াটিয়া যুবক পলাতক

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় আশুলিয়ায় হনুফা আক্তার নামে অন্ত:সত্ত্বা এক নারী খুন হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতদের ভাড়াটিয়া আরমান হোসেন পলাতক রয়েছে। পরিবারের দাবী এটি পরিকল্পিত হত্যাকান্ড।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (২০ জুন) রাত ১১ টারদিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রুহুল আমিনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থকে হনুফার মরদেহ উদ্ধার করা হয়। হনুফা আক্তার সম্পর্কে বাড়ির মালিক রুহুল আমিনের আপন ছোট বোন।নিহত হনুফা আক্তার পটুয়াখালী জেলার সদর থানার অফিসেরটেক গ্রামের বাসিন্দা।

সে গত এক সপ্তাহ আগে গ্রাম থেকে এই বাড়ি দেখাশুনার জন্য এসেছেন।নিহতের বড় বোন নুর নাহার আক্তারের দাবী, এটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের গলার স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। এমনকি ঘরে থাকা বেশ কিছু টাকাও খুঁজে পাওয়া যায়নি।এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সুদীপ কুমার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

বাইরে থেকে দরজা খোলা ছিল। অন্ত:সত্ত্বা এই নারীর মরদেহ বাড়ির একটি ফাঁকা কক্ষের মেঝেতে পড়েছিল এবং গলায় রশি পেচানো অবস্থায় ছিল। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।এছাড়া নিহতের বাম চোখে কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহত হুনফাদের ভাড়াটিয়া আরমান পলাতক রয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com