বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিল্পা শেঠীর বাড়ি থেকে ৭০ টি পর্ন ভিডিও উদ্ধার!

শিল্পা শেঠীর বাড়ি থেকে ৭০ টি পর্ন ভিডিও উদ্ধার!

ডেস্ক নিউজ:

আরও বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা । সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে মুম্বই পুলিশ অভিযান চালালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৭০ টি পর্ন ভিডিও।

শুধু তাই নয়, পুলিশের হাতে আসে একটি সার্ভারও। মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্তে রাজ কুন্দ্রা সেভাবে সাহায্য করছেন না। তদন্তের খাতিরেই রাজ কুন্দ্রার সঙ্গে জড়িত সমস্ত মানুষ পুলিশের সন্দেহের নিশানায়। আর সেই কারণেই রাজের বাড়িতে বার বার হানা দিতে প্রস্তুত মুম্বই পুলিশ।

এর আগেই পুলিশের হাতে এসেছে রাজ কুন্দ্রা এবং তাঁর প্রাক্তন পিএ উমেশ কামাতের হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাট। যে চ্যাটে উল্লেখ করা হয়েছে গুগল প্লে-স্টোর (Google Play Store)থেকে রাজের পর্ন ছবির অ্যাপ হটস্পট (Hotspot) সরিয়ে দেওয়ার কথা। এমনকী, অতিরিক্ত সাহসী ভিডিও অ্যাপ থেকে সরিয়ে সফট পর্ন আপলোড করার কথাও রয়েছে এই চ্যাটে। শুধু তাই নয়, এই চ্যাটেই ধরা পড়ে পর্ন থেকে রোজগার হওয়ার লাখ লাখ টাকার কথাও।

এই চ্যাটকেই জবরদস্ত প্রমাণ হিসেবে ধরছে মুম্বই পুলিশ।খবর অনুযায়ী, রাজের বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই রাজের ইউকে-র কোম্পানি কেরনিন-এ ভিডিও পাঠানো হতো কিনা। পুলিশের তরফ থেকে গত দু’মাসের ব্যাঙ্কে টাকা লেনদেনের বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।সোমবার রাতে গ্রেপ্তারের পর রাজ কুন্দ্রা আপাতত রয়েছেন পুলিশি হেফাজতে।

রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বই পুলিশের দুঁদে অফিসাররা। তবে রাজের দিক থেকে কিছুটা নজর সরিয়ে এবার মুম্বই পুলিশের সন্দেহের নজরে পড়লেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পা শেট্টিও।

তবে শিল্পার বিরুদ্ধে এই নিয়ে কোনও জোরাল প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে নেমে মুম্বই পুলিশের হাতে এমন কিছু তথ্য এসেছে যার ফলে নাম জড়িয়ে যেতে পারে শিল্পারও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com