শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
১-০ তে এগিয়ে গেল টাইগাররা

১-০ তে এগিয়ে গেল টাইগাররা

ডেস্ক নিউজ:

তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশের একশতম টি টোয়েন্টি ম্যাচে টস জিতলো জিম্বাবুয়ে, ২০০৬ সালে ছোট ফরম্যাটের ক্রিকেটে যাত্রার শুরুর ম্যাচেও জিম্বাবুয়ের কাছে টস হেরেছিলো টাইগারা, সেদিন ফিল্ডিং নিলেও এই ম্যাচে নিজেদের কন্ডিশনে ব্যাটিং বেছে নিলেন স্বাগতিক ক্যাপটেন।

১০ রানের ওপেনিং জুটিতে মুস্তাফিজের আঘাত, সৌম্য সরকারের দুর্দান্ত ক্যাচে প্যাভিলয়নের পথ ধরেন মারুমানি, চাকাবভা-মাধেভরের দ্বিতীয় উইকেট জুটির ৩৮ বলে ৬৪ রানে ঘুরে দাড়ায় স্বাগতিকরা । দলীয় ৭৪ রানে মাধেভেরেকে ফিরিয়ে রোডেশিয়ানদের রানের চাকা স্লো করে দেন সাকিব।রেগিস চাকাবভাকে দলীয় ৯১ রানে রান আউট করেন সোহান, ২২ বলে ৪৩ করা চাকাবভার আউটের পর ১ রানের ব্যবধানে শরিফুলের শিকার সিকন্দার রাজা।

শেষ পর্যন্ত ১ ওভার বাকী থাকতেই জিম্বাবুয়ে অলআউট ১৫২ রানে। মুস্তাফিজ ৩, সমান দুই উইকেট শরীফুল ও সাইফুদ্দিনের, সাকিব ও সৌম্য নিয়েছেন একটি করে উইকেট।১৫৩ রানের টার্গেটে আয়েশি শুরু সৌম্য সরকার আর নাঈম শেখের। ৪৪ বলে আসে দলীয় ৫০, সেটাকে বাড়িয়ে টি টোয়েন্টিতে টাইগার ওপেনিং পার্টনারশিপকে নিয়ে যান ১০২ রানে।ক্যারিয়োরের চার নম্বর হাফ সেঞ্চুরির বলে দুই রান নিয়ে গিয়ে রান আউটে কাটা পড়েন সৌম্য। সৌম্যের আউটের পর উউকেটে আসেন অধিনায়ক রিয়াদ, ৪০ বল খেলে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরির তুল নিলেন নাইম শেখ।

তবে লম্বা হয়নি এই জুটি, ব্যক্তিগত ১৫ রান করে রান আউটে কাটা পড়েন ক্যাপটেন রিয়াদ। তৃতীয় উইকেট জুটি সোহান নাঈমের, ১৫ বলে ৩০ হতেই স্কোর বোর্ডে বাংলণাদেশের জয় ৮ উইকেটের। নাঈম ৬৩ আর নুরুল হাসান সোহান অপরাজিত থঅকেন ১৬ রান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com