সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

ডেস্ক নিউজ:

সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের মিশন টাইগারদের। একাদশে ফিরেছেন মুস্তাফিজ আর সোহান।

আগের ম্যাচের একাদশ থেকে এ দুটি পরিবর্তন এনেছে একাদশে। আগের ম্যাচে চার উইকেট শিকারী তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম পেয়েছেন বিশ্রাম। তার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

আরেকটি পরিবর্তন বাধ্য হয়েই করতে হয়েছে বলে টসের সময় জানালেন অধিনায়ক তামিম। আগের ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এই অফ স্পিনিং অলরাউন্ডারের জায়গায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। একাদশে এসেছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ২৪ ও ৪৪ রান করার সাড়ে চার বছর পর আরেকটি ওয়ানডে খেলার সুযোগ পেলেন সোহান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com