রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক নিউজ:

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের জন্য তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই পূর্ণ ৩০ পয়েন্ট অর্জনের লক্ষ্য তামিম ইকবালের। মুশফিকের শূন্যতায় সেরা একাদশ নির্বাচনের চ্যালেঞ্জ অধিনায়কের। গোড়ালির চোটে অনিশ্চিত মুস্তাফিজ। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টয়।

জিম্বাবুয়ের কন্ডিশন, প্রতিপক্ষ…দুটাই হাতের তালুর মতো চেনা বাংলাদেশের। তারপরও খুব একটা নির্ভার কি থাকতে পারছেন তামিম?

পারিবারিক কারণে মুশফিক দল ছেড়েছেন। নিজে ভুগছেন হাঁটুর চোটে। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজ। উভয় সংকটে বাংলাদেশ অধিনায়ক পাচ্ছে না পূর্ণ শক্তির দল। তাতে ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচ থেকেই জয়ের আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে।

সঠিক কম্বিনেশন খুঁজে নেয়ার চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের। লিটনকে জায়গা দিতে ভাবতে হচ্ছে অনেক কিছু। সাম্প্রতিক পারফর্মেন্সে সোহানকে একাদশে রাখা না হলে প্রশ্নের মুখে পড়বে থিংক ট্যাংক। এরমধ্যে ছন্দে পাওয়ার কঠিন লড়াই সাকিবের। পরিকল্পনায় রাখতে হচ্ছে ওয়ানডে সুপার লিগ।

যাদের বিপক্ষে ম্যাচ, সে জিম্বাবুয়ে দলটা সম্পর্কে কোন তথ্য নেই বাংলাদেশের। পরিবারে করোনা রোগীর সংস্পর্শে আসায় আইসোলেশনে থাকায় টেস্ট মিস করেছিলেন উইলিয়ামস ও আরভিন। তারা ওয়ানডে দলে ফিরেছেন কিনা, জানা নেই তামিমের।জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ ম্যাচ জয়ের ধারাবাহিকতা থাকলেও ২০০৯ সালের পর ওদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সে শৃঙখল ভাঙার সূবর্ণ সুযোগ এবার তামিম-সাকিবদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com