মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৩

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৩

এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ
বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ৩ হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার  সন্ধ্যায় জেলার শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের হরিন শিকারের ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের পুত্র শাহদাত শিকদার (৩০), একই এলাকার আঃ মালেক খানের পুত্র মোঃ কাইউম খান (২২) ও দক্ষিন চরদুয়ানি গ্রামের আব্দুল ছত্তারের পুত্র মোঃ জাকারিয়া (২৩)।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে  চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বে সুন্দরবনের ৫ নং কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার সকালে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হবে”।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com