সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জরুরী সভা

হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জরুরী সভা

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৯ই জুলাই,২০২১:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ কোন ভাবেই থামছে না। এখানে মাত্র একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স থাকায় বিভিন্ন উপসর্গে হাসপাতালে আসা রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল। গত ২৪ঘন্টায় সংক্রমণের হার ৫৭.৬৯% সংক্রমণের এই উর্ধগতি রোধে উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কমিটির এক জরুরি  সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক চলমান লকডাউন কার্যকর করতে ও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করেন। তিনি পৌরসভা, ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করার কথা বলেন। এই মাহামারি মোকাবিলায় প্রশাসন ও বৃত্তবানদেরকে অসহায় না খেয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

গতকাল বৃহস্পতিবার সন্ধায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম,  উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন। পৌরসভা সুযোগ্য মেয়র মোঃ ফারুক হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সরকারি দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com