বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
আজ সকাল ১০টা থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে

আজ সকাল ১০টা থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে

ডেস্ক নিউজ:

ফের শুরু হচ্ছে গণটিকার নিবন্ধন।আজ সকাল ১০টা থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ইন্ডিপেনডেন্টকে জানান, সুরক্ষা অ্যাপে নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। ৩৫ বছরের বেশি বয়সী যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কাল থেকে টিকার জন্য সারা দেশে প্রশিক্ষণ শুরু হবে। পরের দিন সারা দেশে পাঠানো হবে টিকা। আগামী সপ্তাহে টিকা পাবেন নিবন্ধিত ব্যক্তিরা।

চলতি সপ্তাহে দেশে ৪৫ লাখ করোনার টিকা এসেছে। এর মধ্যে টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্স থেকে এসেছে যুক্তরাষ্ট্রের ২৫ লাখ মডার্নার টিকা ও চীন থেকে বাংলাদেশের কেনা ২০ লাখ সিনোফার্ম টিকা। এর ফলে দেশে মোট চার ধরনের ১ কোটি ৫৯ লাখ ৬২০ টিকা এলো। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ১ কোটি ১ লাখ ৭৭ হাজার ৯০ ডোজ টিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সে হিসেবে গত শনিবার পর্যন্ত দেশে ৫৭ লাখ ২৪ হাজার ৫১৩ টিকা মজুদ ছিল। এ টিকা দিয়ে ২৮ লাখ ৬২ হাজার ২৫৬ জনকে টিকা দেয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com