বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে ফেস শিল্ড উপহার দিলো স্বেচ্ছাসেবক লীগ

ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে ফেস শিল্ড উপহার দিলো স্বেচ্ছাসেবক লীগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

করোনা সংক্রমণ রোধে ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে ১০০ ফেস শিল্ড করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, প্রচার সম্পাদক কুরবান আলী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ঠাকুরগাঁও সদর থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম এর হাতে ফেস শিল্ড তুলে দেন।

এ সময় তদন্ত ওসি ও অপারেশন ওসি সহ
পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, ফ্রন্ট লাইনের করোনা যোদ্ধা সদর থানা পুলিশ সার্বক্ষণিক জনসাধারণকে করোনা সংক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। পুলিশের ভালো কাজে উৎসাহ ও সাহস প্রদান করা আমাদের দায়িত্ব। আমরা পুলিশের সমালোচনা করতেই ব্যস্ত তাদের কথা আমরা চিন্তাও করি না।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ব্যক্তিরাও করোনা সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষকে সহযোগিতার পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তাদের সুরক্ষা সামগ্রী বিতরণ করে উদাহারণ সৃষ্টি করছে। এসব কার্যক্রম অব্যাহত থাকলে আমরা নিজেরা সুরক্ষিত থেকে সাধারণ মানুষকে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com