বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের আশঙ্কা

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

২৮ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা পেনিনসুলার ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয়।

মঙ্গলবার (৬ জুলাই) রাশিয়ার বার্তা সংস্থা তাস এজেন্সির বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। আল জাজিরার খবরে বলা হয়, অ্যান্টোনভ এএন-২৬ মডেলের ওই বিমানটি কামচাটকা পেনিসুলার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।তাস জানায়, তাদের একটি সূত্রটি জানিয়েছে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হতে পারে। আবার রাশিয়ার আরেকটি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এটি পালানা শহরের নিকটে অবস্থিত একটি কয়লাখনিতে নেমে পড়তে পারে।ওই অঞ্চলে তল্লাশি চালাতে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।রাশিয়ায় মাঝে মাঝেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলো নিরাপদ বিমান চলাচলে উন্নতি করেছে দেশটি।

এরপরেও যাত্রীবাহী বিমান রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার মান নিয়ে শিথিলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে।সর্বশেষ ২০১৯ সালের মে মাসে রাশিয়ার রাজধানী মস্কো বিমানবন্দরে দেশটির পতাকাবাহী এক বিমান ল্যান্ডিংয়ের সময় আগুন ধরে যায়। পরে বিমানটি বিধ্বস্ত হয়ে ৪১ যাত্রী নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com