শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ কমিউনিটিতে ২৩১ জন করোনা আক্রান্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ কমিউনিটিতে ২৩১ জন করোনা আক্রান্ত

ডেস্ক নিউজ:

রবিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেডিক্যাল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল এবং একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছিল। তবে এখন সবার অবস্থা স্থিতিশীল। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন রাশিয়ার নাগরিক রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি আছেন বলে হাসপাতালের পরিচালক শামীমা চৌধুরী জানিয়েছেন।ঈশ্বরদীর নিউ গ্রিন সিটি হসপিটাল ‍অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি ছিলেন ৩৫ জন। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে রবিবার হাসপাতাল ছাড়েন। এখন ৩১ জন চিকিৎসাধীন বলে জানান হাসপাতালটির সমন্বয়ক চিকিৎসক সাইফুল আলম। এ ছাড়া চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে ৬৭ জনকে।প্রকল্পের চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, সেখানে প্রায় ৩ হাজার ৬০০ রাশিয়ান কর্মী কাজ করেন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার এবং দ্বিতীয় ধাপে ৩০০ জনসহ মোট ১ হাজার ৩০০ জনকে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা দেওয়া হয়েছে। যারা আক্রান্ত হলেন, তাদের মধ্যে ১০ জন টিকা নিয়েছিলেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com