বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ২২৫,মৃত্যু ১৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ২২৫,মৃত্যু ১৫


 আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।সোমবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত এই ১৫ জনের মধ্যে মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।হাসপাতালে এখন পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ২৯৬ জন।এর মাঝে আইসিইউতে ভর্তি আছেন ২০ জন, বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০) ও সদরের রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), নেত্রকোনার কমলাকান্দার আব্দুল করিম (১০১) ও সাতপাইয়ের দিদারুল ইসলাম এবং টাংগাইলের ধনবাড়ী এলকার রোকেয়া (৪৫)।এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে সন্দেহজনক যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দানিয়ার সুমাইয়া (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), ময়মনসিংহ সদরের ঝুনু বেগম (৬০), মোশররফ (৫৫), শম্ভুগঞ্জ এলাকার শেফালী (৩০), শেরপুর সদরের গোপাল পাল (৩২), ধনবাড়ী টাঙ্গাইলের রাবেয়া (৭০), সুনামগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫), জামালপুর সদরের  মোহাম্মদ আলি (৫৫)।সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১০ জনের। এর মাঝে র‌্যাপিট এন্টিজেন টেস্টে ১১২ জন  ও আরটিপিসিআর টেস্টে  ৯৮ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com