বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে লকডাউনের তৃতীয় দিনে ৩৪৩ টি মামলায় ২,০৯,০৩০ টাকা জরিমানা

ময়মনসিংহে লকডাউনের তৃতীয় দিনে ৩৪৩ টি মামলায় ২,০৯,০৩০ টাকা জরিমানা

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং সরকারের  নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউনের তৃতীয় দিনে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।শনিবার লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ জেলার ভ্রাম্যমান আদালতের ৩৪৩টি মামলায় ২লাখ ৯ হাজার ৩০ টাকা জরিমানা আদায় করা হয়।লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে বিকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা প্রশাসন ১৩৪ টি মামলার মাধ্যমে ৬৪ হাজার ২৭৫ টাকা জরিমানা,ও উপজেলা প্রশাসন ১৯৬ টি মামলার দিয়ে ১ লাখ ৪২ হাজার ৮৫৫ টাকা জরিমানা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ১৩ টি মামলা দিয়ে ২৭ হাজার জরিমানা আদায় করেছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন,লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১জন সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন নিয়োজিত ২৩জন ও সিটি কর্পোরেশনের ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোর থেকে অভিযান পরিচালনা করে।এ ছাড়া লকডাউনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com